আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৪, ২০২২, ৮:০৩ অপরাহ্ণ




বাংলাদেশের জন্য এটা হবে বিশাল ব্যাপার: হার্শা ভোগলে

২০০১ সাল থেকে নিউজিল্যান্ডে গত সাত বছরে ৬বার সফর করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩২ ম্যাচ খেলেছে বাংলাদেশ। অতীত সফরে একটি ম্যাচেও জয় পায়নি টাইগাররা। অধরা সেই জয়ের খড়া কাটানোর অপেক্ষায় টাইগাররা।

নিউজিল্যান্ডে চলতি সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টের শুরু থেকে দাপট দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। কিউইদের ৩২৮ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৪৫৮ রান করে ১৩০ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা।

বুধবার শেষ দিন নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামবে মাত্র ১৭ রানে এগিয়ে থেকে, হাতে ৫ উইকেট। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আছেন অভিজ্ঞ রস টেলর। তাকে সঙ্গ দিচ্ছেন রাচিন রবিন্দ্র। স্বীকৃত এই দুই ব্যাটারকে আউট করার পাশাপাশি টেলেন্ডারদের দ্রুত ফিরিয়ে দুর্দান্ত ব্যাটিং করতে পারলেই কাঙ্খিত জয় পাবে বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টে জয়ের পথে থাকা বাংলাদেশ দলকে নিয়ে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটারে বলেন, মাউন্ট মঙ্গানুইয়ে ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটা হবে বিশাল ব্যাপার। ব্যাটিং তারা দৃঢ়তার সঙ্গেই করেছে। এখন পেস বোলিং দিয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০