আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৪, ২০২২, ৭:৫৩ অপরাহ্ণ




বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে সহযোদ্ধা পুর্নমিলনী অনুষ্ঠিত

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে ছাত্রলীগের সহযোদ্ধা পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। সহযোদ্ধা পুর্নমিলনী অনুষ্ঠান পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গৃহায়ন ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় সাধারন সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বিশাল ছাত্র সমাবেশ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী প্রজন্মের কাছে একটি সুখী, সমৃদ্ধ, উন্নত দেশ উপহার দিতে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ছাত্রলীগকেই দায়িত্ব নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি বলেন, ২০২৩ সালের জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগকে কাজ করতে হবে। ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, ছাত্রলীগের আজকের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। মনিরা সুলতানা মনি এমপি বলেন, ছাত্রলীগ মানেই সকল নিয়মন্ত্রানিক আন্দোলন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, অতীতে ছাত্রলীগ বিভিন্ন লড়াই সংগ্রামে সাহসি ভুমিকা রেখেছে। আগামীতেও যে কোন আন্দোলন, লড়াই সংগ্রামে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে। সভায় এছাড়া বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আ. খ. ম শামসুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ কুদ্দুছ, সাবেক সভাপতি আহাম্মদ আলী আকন্দ, সাবেক সাধারন সম্পাদক শওকত জাহান মুকুল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. বি. এম. নুরুজ্জামান খোকন, সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ রেজাউল হাসান বাবু, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রকিব প্রমুখ। পওে বিশাল র‌্যালী বের হয়ে সারা নগরী প্রদক্ষিণ করে।

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আজগর আলী পাঠান, সাবেক সাধারন সম্পাদক বাবু স্বপন সরকার, সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম তারা, সাবেক সাধারন সম্পাদক অমল সরকার, সাবেক সভাপতি সারোয়ারুল আলম নোমান সহ প্রয়াত সাবেক সকল ছাত্রলীগের নেতাকর্মীদেরকে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১