আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৪, ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নিদের্শে অপরাধমুক্ত নগরী করতে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে বলে ওসি জানান।

এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে টীম অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পুরোহিতপাড়ার পাপ্পু, গলগন্ডার শিপন ও কৃষ্টপুর দক্ষিণপাড়ার বুলুকে গাঙ্গীনারপাড় এলাকা থেকে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। নগরীর ১নং পুলিশ ফাড়ির এসআই উজ্জল সাহার নেতৃত্বে আরেকটি টীম অভিযান চালিয়ে বলাশপুর কেওয়াটখালী বাইপাস মোড় থেকে দুই গ্রাম হেরোইনসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলাশপুর মরাখলা পাওয়ার হাউজ কলোনীর মন্টু মিয়াকে গ্রেফতার করে। পুলিশের অপর একটি এসআই কামাল হোসেনের নেতৃত্বে কাঠগোলা বাজারে গাজা ও ৪০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী হাসানুল হক বিপুলকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১