আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩০, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ




ময়মনসিংহে সম্মিলিত সামাজিক আন্দোলন বিভাগীয় কমিটির আলোচনা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহসভাপতি কবি ও সংগঠক ইয়াজদানী কোরায়শী।

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, প্রেসিডিয়াম সদস্য রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসিডিয়াম সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য গীতিকার সুরকার অলোক দাস গুপ্ত, জেলা কমিটির সহসভাপতি এডভোকেট শিব্বির আহাম্মদ লিটন, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা সভাপতি সেলিম জাহাঙ্গীর।

সুবর্ণজয়ন্তীতে ৫০ কিলোমিটার পথ হাঁটা ও করোনাকালে অবদান রাখার জন্য মুক্তিযোদ্ধা বিমল পাল, করোনাকালে অসামান্য অবদানের জন্য কবি ও সংগঠক আলী ইউসুফ এবং করোনাকালিন সময়ে বিশেষ অবদানের জন্য জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কবি মোস্তাফিজুর বাসার ভাষাণীকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন জয়িতা অর্পা। আবৃত্তি করেন বাচিকশিল্পী আনোয়ারা সুলতানা আনু, আমজাদ শ্রাবণ ও কামরুন্নাহার শিপু। স্বরচিত কবিতা পাঠ করেন মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ এবং কবি জালাল উদ্দিন আহাম্মেদ। উপস্থিত শ্রোতাদের আহবানে সংগীত পরিবেশন করেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য অলোক দাস গুপ্ত।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১