আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৯, ২০২১, ১০:৩৬ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে স্বামীকে প্রাণনাশের ভয় দেখিয়ে গৃহবধূকে গণধর্ষণ গ্রেপ্তার ১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামীকে প্রাণনাশের ভয় দেখিয়ে এক গৃহবধূ গণধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে ভিকটিক বাদী হয়ে ৫জনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পৌর এলাকার দত্তপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের একাদুল মিয়ার ছেলে জুবায়েদ হোসেন আকাশ (১৯), ফজলুল হকের ছেলে আপন মিয়া (১৯), মৃত শাইজ উদ্দিন মন্ডলের ছেলে জামাল মিয়া (৩২), আকবর আলীর ছেলে বাবু ওরফে হাড্ডি বাবু (৩৩) ও সোহেল মিয়া (৩০) সোমবার রাত ১টার দিকে ভিকটিমের বাড়ির দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার পর জোরপূর্বক তারা ঘরে প্রবেশ করে গৃহবধূর স্বামীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেয়। পরে অভিযুক্তরা গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে শাসিয়ে যায়। উল্লেখ্য, ওই গৃহবধূ গত দুইমাস ধরে টিএন্ডটি রোডের দত্তপাড়া গ্রামের ১নং আসামী জুবায়েদ হোসেন আকাশের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। ধর্ষণের বিষয়টি স্থানীয় মাতব্বরদের অবহিত করে থানায় মামলা দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় ১নং আসামি জুবায়েদ হোসেন আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১