ময়মনসিংহের তারাকান্দায় বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে. গতকাল বুধবার উপজেলার বনিহালা ইউনিয়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতা ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্দোগে গনশুনানীতে বিভিন্ন এলাকার নারীরা অংশগ্রহণ করেন।
গণশুনানিতে বক্তব্য রাখেন. উপজেলা পরিষদের. মহিলা ভাইস চেয়ারম্যন সালমা আক্তার কাকন. নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলতাব হোসেন খন্দকার. ইউপি সচিব মোঃ আব্দুল মান্নান. স্বাবলম্বী উন্নয়ণ সমিতির প্রকল্প কর্মকর্তা সেকান্দার আলী সুজন ও সাহিদা আক্তার প্রমুখ।