আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তিলক রায় || স্টাফ রিপোর্টার, পূর্বধলা
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৪, ২০২১, ১০:৪০ অপরাহ্ণ




পূর্বধলায় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

পূর্বধলায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে কটুক্তি ও অসাদাচরণের প্রতিবাদে পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

ঘন্টা ব্যাপি চলা এ মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইযুব আলী, সাবেক বমান্ডার নিজাম উদ্দিন, কমান্ডার সিরাজুল ইসলাম, ডেপুটি কমান্ডার আব্দুর রব তালুকদার ও মুক্তিঃ আব্দুল কাদির তালুকদার প্রমুখ।

মানব বন্ধন শেষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সসিলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিচার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন জানান পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে কটুক্তি করায় মুক্তিযোদ্ধারা তার বিচার চেয়ে মানব বন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন জানান মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সাথে আমার কোন ভূল বোঝাবোঝি বা তাদের নিয়ে আমি কোন কটুক্তি করিনি । তারপরও আমি যদি তাদের কাছে কোন ভূল করে থাকি তার জন্য আমি বার বার তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১