আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২২, ২০২১, ১১:০০ পূর্বাহ্ণ




স্ট্যাটাস দিয়ে নিখোঁজ কলেজ ছাত্র শিব্বির উদ্ধার করলো কোতোয়ালী পুলিশ

নিখোজ আনন্দ মোহন কলেজ ছাত্র শিব্বির আহমেদকে উদ্ধার করে তার পরিবার কাছে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালী পুলিশ। মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের সহযোগিতায় শিব্বির আহমেদ’কে তার পরিবার পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানায়।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হন আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গ্রুপের মাধ্যমে তাকে উদ্ধারের দাবিতে ছড়িয়ে পড়ে একের পর এক সংবাদ। এই সংবাদটি ওসি শাহ্ কামাল আকন্দের দৃষ্টি গোচর হলে, কোতোয়ালী পুলিশ শিব্বিরকে উদ্ধারে তদন্তে নামে । বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি তথ্য পযুক্তি ব্যবহার করে সোমবার রাতে দিনাজপুর থেকে তাকে উদ্ধার করে। মঙ্গলবার শিব্বির আহমেদকে তার পরিবার কাছে হস্তান্তর করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আমাদের সহযোগিতায় দিনাজপুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। বাবা’মার সাথে অভিমান করে শুক্রবার তিনি চলে গিয়েছিলেন। বাবা মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে ছেলেটি অভিমান করে উধাও হয়। নিখোঁজের পর থেকেই প্রযুক্তির সহায়তায় অনেক খোঁজাখুঁজি শুরু করা হয়। শিব্বিরের ফোনের সূত্র ধরেই দিনাজপুরে একটি ছাত্রাবাসে তার সন্ধান পেয়ে এই উদ্ধার অভিযান করা হয়। কোতোয়ালি থানায় আনার পরে তাকে পিতা আব্দুল্লাহ আল ফারুকের কাছে হস্তান্তর করা হয়েছে। শিব্বিরের পরিবার তাকে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর আগে নিখোজের ঘটনায় ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী মডেল থানায় জিডি করা হয়। শিব্বির আহমেদের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার বানিয়বাড়ি গ্রামে। সে নগরীর মীরবাড়ি কলেজ রোড এলাকার একটি ছাত্রবাসে থাকতো।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১