আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৫, ২০২১, ৬:৩৪ অপরাহ্ণ




ময়মনসিংহে জোড়া খুনের ঘটনায় আরো তিনজন মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার

ময়মনসিংহের চরাঞ্চলে জোড়া খুনের ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান। গ্রেফতারকৃতরা হলো, হুসেন আলীর ছেলে তালেব হোসেন, তালেব আলীর ছেলে কালাম ও চান মিয়ার ছেলে হারুন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেনের নেতৃত্বে এসআই নিরুপম নাগ, মিনহাজ উদ্দিন ও শুভ্র সাহা এই অভিযান পরিচালনা করে। এর আগে আরো চার জনসহ এ মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদি নিহত রফিকুল ইসলাম ও শফিকুল ইসলামে পিতা আলী আকবর মামলায় অভিযোগ করেন, প্রাপ্ত তথ্য মতে, সিরতা নয়াপাড়ার হুসাইনিয়া মসজিদ ও মাদ্রাসার ৬০ শতাংশ জমি নিয়ে হাসিম মেম্বারদের সাথে আলী আকবরদের সাথে বিরোধ ছিল। গত ১০ ডিসেম্বর আজিজুল হক, কালা মিয়া ওরফে চাবাইন্যা ও আবুল হোসেন ওরফে ভুনার নেতৃত্বে আসামীরা পুর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র রফিকুল ইসলামের উপর হামলা করে। গুরুতর আহত রফিকুলের ডাক চিৎকারে ভাই শফিকুল এবং পিতা আলী আকবর এগিয়ে এলে চক্রটি তাদের উপরও হামলা করে। হামলায় রফিকুল ও শফিকুল দুই ভাই গুরুতর হন এবং তাদের পিতা আলী হোসেন হাড়ভাঙ্গা আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রফিকুল ইসলামকে ডাঃ মৃত ঘোষণা করেন এবং শফিকুল ইসলামকে উন্নত চিকৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাঈদের নির্দেশে এই হামলা হয়েছে বলে মামলার বাদি আলী আকবর অভিযোগ করেন। মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ আরো ৮ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। যার নং ৩৪(১২)২০২১,তাং ১২/১২/২০২১ইং। মামলায় সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদকে হুকুমদাতা হিসাবে প্রধান আসামী করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, দুই ভাই হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মমতাজ উদ্দিন, রুবেল মিয়া, কালাম ও মজিবর। এর মাঝে মজিবর আদালতে স্বিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে মজিবর আদালতে স্বিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। জোড়া খুনের কারণসহ হত্যাকান্ডে জড়িতদের নাম প্রকাশ পেয়েছে। ৭ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। হত্যাকান্ডের মুলহোতাসহ অন্যান্যদের গ্রেফতারে চেষ্ঠা চলছে। এদের অনেকেই পুলিশী নজরদারির মধ্যে রয়েছে। আশা করা যাচ্ছে দু,একদিনের মধ্যেই এদের গ্রেফতার সম্ভব হবে। ওসি শাহ কামাল আরো বলেন, এলাকার পরিবেশ শান্ত রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১