আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৩, ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ




ময়মনসিংহে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানসহ দুই জনের নামে মামলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নামে কটুক্তি, কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করায় ময়মনসিংহে সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপিসহ দুইজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে সোমবার মামলা দায়ের করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিঞ্জ বিচারক মুহাঃ বজলুর রহমান মামলাটি গ্রহন করে আগামী ১১ জানুয়ারী আইনগত শুনানীর দিন ধার্য করেছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট রেজাইল করিম সোমবার সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এবং ফেসবুক ভেরিফাড লাইভের মুহাম্মদ মহি উদ্দিন হেলাল নাহিদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/ ৩১/ ৩৫ ধারায় মামলা (মামলা নং-৫৩/২০২১) দায়ের করেছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক জানান, আসামিরা ফেসবুক লাইভে ‘উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপ‚র্ণ, নারী বিদ্বেষী এবং যেকোনো নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা’ ব্যবহার করেছেন। আসামি মুরাদ হাসান লাইভে ধারনকৃত সাক্ষাৎকারটি তাঁর ভেরিফাইড ফেইসবুক পেজে প্রচার ও প্রকাশ করে রাজনৈতিক শক্রতা, ঘৃণা, বিদ্বেষ ও মানহানিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০