আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১১, ২০২১, ১১:১৮ অপরাহ্ণ




ময়মনসিংহে দুই ভাইকে পিটিয়ে হত্যায় গ্রেফতার দুই

ময়মনসিংহের সদর উপজেলার চরাঞ্চলের চরসিরতা নয়াপাড়ায় দুই ভাইকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মমতাজ ও রুবেল। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, নয়াপাড়া গ্রামে শুক্রবার দুপুরে দুই পক্ষের দ্ব›েদ্ব রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুই সহোদর ভাইকে পিটিয়ে হত্যা করেছে।

স্থানীয়রা জানায়, বেশ কিছু দিন ধরে জমি নিয়ে দুই পক্ষের দ্ব›দ্ব চলছিল। শুক্রবার এ নিয়ে শালিশের মাধ্যমে আপোষ নিস্পত্তির কথা ছিল। এর আগেই শুক্রবার দুপুরে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে। তাদেরকে স্হানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রফিকুল ইসলাম মারা যায়। গুরুতর আহত ছ্টো ভাই শফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সন্ধায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিহত দুই ভাইয়ের পিতা আলী আকবর এখনও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় কোতোয়ালি পুলিশের ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে খুনিচক্রকে সনাক্তকরণ এবং তাদেরকে গ্রেফতার করতে অভিযান শুরু করে। অভিযানে অভিযান সিরতা নয়াপাড়ার শরাফুদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৮) এবং তনু শেখের ছেলে মমতাজ উদ্দিনকে (৪২) গ্রেফতার করে।

নিহত শফিকুল ইসলামের চাচা আব্দুল মজিদ জানান, সিরতা নয়াপাড়ার তালেব আলীর পরিবার ও প্রতিবেশী আলিমুদ্দিন নবী হোসেনের পরিবারের সাথে মসজিদের কমিটি এবং ৬৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছিল। এই দ্ব›েদ্বর জেরে শুক্রবার দুপুরে নবী হোসেনের লোকজন নয়াপাড়া বাজারের দোকানে ঢুকে রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। খবর পেয়ে রফিকুলের বাবা আলী আকবর ও ছোট ভাই শফিকুল ইসলাম বাধা দিলে চক্রটি তাদের ওপর হামলা চালায়। এই ঘটনায় গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রথমে রফিকুল ইসলাম মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য শফিকুল ইসলামকে ঢাকায় নেওয়ার পথে শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান। হামলায় দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের মাত্রা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালী পুলিশ এলাকা ঘিরে রাখে।

ওসি শাহ কামাল আকন্দ আরো জানান, নিহতদের লাশ ময়না তদন্তশেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শোকাহত পরিবার লাশের দাফন কাফনে ব্যস্ত থাকায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে চেষ্ঠা চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১