শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হিসাবে কাজ করতে চাই ” ইউনিয়নকে উন্নয়নে মডেল গড়ার লক্ষে আমাকে চশমা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের রায় ও দোয়া কামনা করছি।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু হানিফ গতকাল বৃহস্পতিবার নির্বাচনী প্রচারনা কালে তালদিঘী নির্বাচনী ক্যাম্পে ভোটারদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু হানিফ আরো বলেন, সরকারি বরাদ্দ সঠিক ভাবে উন্নয়নমুলক কর্মকান্ডে ব্যায় করা হবে। রাস্তাঘাট.ব্রিজ -কালভার্ট নির্মান. বিদ্যুত সরবরাহসহ সরকারের উন্নয়ন গ্রামে গ্রামে পৌচ্ছে দিয়ে এবং দারিদ্র মুক্ত করে ইউনিয়নকে মডেল হিসাবে গড়ে তোলা হবে।
এ সময় মোস্তাফিজুর রহমান,ফারুক বিশ্বাসসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।