আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৭, ২০২১, ৬:৫৮ অপরাহ্ণ




ময়মনসিংহে সোয়া ৮ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস টিকা প্রদান করা হবে- সিভিল সার্জন

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের আয়োজনে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম বলেন, আগামী ১১-১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহে ৮ লাখ ২৬ হাজার ৮৯০জন শিুকে টিকা প্রদান করা হবে। এর মাঝে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮৬,১২৫ জন শিশুকে নীল টিকা এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৪০ হাজার ৭৬৫ জন শিশুকে লাল টিকা খাওয়ানো হবে। তিনি আরো বলেন, শিশুরা আগামীদিনের ভবিষ্যত। তাদেরকে নিরাপদে রাখতে হলে এই ক্যাম্পেইনের আওতায় আনতে হবে। ভিটামিন এ প্লাস কোন ক্ষতির কারণ নয়। এর পরও বাড়তি সতর্কতার জন্য অসুস্থ্য শিশুদের টিকা দেওয়া হবে না। তাদেরকে পরবর্তীতে টিকা প্রদান করা হবে। এছাড়া কারো বাড়িতে নয় প্রতিটি শিশুকে নির্ধারিত টিকাদান কেন্দ্রেই এই টিকা প্রদান করা হবে। টিকা প্রদানকে কেন্দ্র কওে কোন ধরণের উদ্বিঘœ না হতে তিনি সকলের প্রত আহবান জানান।

সিভিল সার্জন আরো বলেন, ময়মনসিংহ বিভাগীয় নগরীসহ ১৩টি উপজেলার ১৪৬টি ইউনিয়নের ৪৫১ ওয়ার্ডে ৩৬৫৬টি টিকাদান কেন্দ্র রয়েছে। ৪৫১জন প্রথম সারির এবং ১৪৯ জন দ্বিতীয় সারির সুপারভাইজারের তত্বাবধানে ৭৩১২জন স্বেচ্ছাসেবকের সহায়তা এই টিকা প্রদান প্রদান করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০