আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৫, ২০২১, ৮:১৮ অপরাহ্ণ




নিজ দেশের সাংবাদিকই রোনালদোকে ভোট দেয়নি!

গত সোমবার ফুটবলের ইতিহাসে রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর শিরোপা জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

গত এক যুগে পুরস্কারটির লড়াইয়ে মেসি-রোনালদোরই আধিপত্য ছিল। তবে এবারের ব্যালন ডি’অর শিরোপা জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মেসির চেয়ে বেশ পিছিয়েই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এবার মেসির সঙ্গে পাল্লা দিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি ও চেলসির ইতালিয়ান তারকা জর্জিনহো।

মর্যাদাকর এ লড়াইয়ের ক্ষেত্রে একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রথমে ১৮০ জন নির্বাচিত সাংবাদিকের ভোটে ৩০ ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এরপর সেখান থেকে ৫০ জন বিশেষজ্ঞ সাংবাদিক সেরা পাঁচ খেলোয়াড় নির্বাচন করেন।

প্রত্যেক সাংবাদিক পাঁচজন খেলোয়াড়কে ক্রমানুসারে ভোট দিতে পারেন। নিয়ম অনুযায়ী তালিকার প্রথমে থাকা খেলোয়াড় ৬ পয়েন্ট পাবেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ফুটবলার পাবেন যথাক্রমে- ৪, ৩, ২ ও ১ পয়েন্ট করে।

দ্বিতীয় ধাপের ৫০ বিশেষজ্ঞ সাংবাদিকের একজন পর্তুগালের জোয়াকিম রিটার। রিটারের পাঁচ ভোটের একটিও পাননি স্বদেশি রোনালদো। ১৭৮ পয়েন্ট নিয়ে রোনালদো ছিলেন তালিকায় সবার শেষে ষষ্ঠ স্থানে। ২০১০ সালের পর এটাই ব্যালন ডি’অরে রোনালদোর সবচেয়ে খারাপ অবস্থান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০