ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার এক আসামীকে র্যাব আটক করে থানায় সোপর্দ করেছে। শুক্রবার ভোরে গাজীপুর থেকে আবু তালেব ওরফে পিনু মিয়াকে আটক করে বিকেলে থানায় সোপর্দ করে।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের বিলখেরুয়া গ্রামের আব্দুল মোতালেবের পুত্র আবু তালেব ওরফে পিনু মিয়ার সাথে একই গ্রামের এক যুবতী (২১) গাজীপুরে চাকুরির সুবাদে পিনু মিয়ার সাথে মোবাইল ফোনে পরিচয়ের পর বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো পিনু। ১৪নভেম্বর পিনু মিয়া বিয়ে করার প্রলোভনে ভিকটিমকে গাজীপুর থেকে গ্রামের বাড়ি বিলখেরুয়াতে নিয়ে আসে ওই রাতেই যুবতীকে ধর্ষণ করে। এঘটনায় ২১নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইউপি সদস্যসহ ৪জনকে আসামী করে যুবতী থানায় মামলা দায়ের করেন।