ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নের পাড়াডাংরী গ্রামে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতে আবুল হোসেনের বাড়ির গোয়াল ঘরে মশা তাড়ানোর কুন্ডলি থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে আবুল কাসেমের গোয়াল ঘর, বসত ঘর ও নূরুল ইসলামের গোয়াল ঘয় আগুনে পুড়ে যায়। এঘটনায় ২টি গরু, ৫টি ছাগল, নগদ টাকাসহ প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।