ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলার বড়হিত প্রতিবন্ধী জাগরন উন্নয়ন সংস্থার উদ্যোগে সূর্য্যার বাজারে র্যালি শেষে কার্যলয়ে সংস্থার সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শাহজালাল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম, সদস্য সাইদুর রহমান, বৃষ্টি আক্তার, হাফিজুর রহমান, হেলাল উদ্দিন প্রমূখ।