আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৯, ২০২১, ৮:২০ অপরাহ্ণ




ভারতকে হারাল বাংলাদেশের যুবারা

তিন দলের যুব ওয়ানডে সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতের বিপক্ষে ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাহফিজুল ইসলামের ৯১ রানের ইনিংসের ওপর ভর করে ১০ বল ও ২ উইকেট হাতে রেখেই জয় ‍তুলে নেয় রাকিবুল হাসানের দল। 

কলকাতার ইডেন গার্ডেন্সে জয়ের জন্য ২৪৬ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশের যুবারা। উদ্বোধনী জুটিতে মাহফিজুল ও ইফতেখার হোসেন ইফতি মিলে সংগ্রহ করেন ৮৫ রান। ৩৬ বলে ৩৪ রানের ইনিংস খেলে ইফতেখার ফিরলে ভাঙে তাঁদের এই জুটি।

তিনে নেমে ওপেনার মাহফিজুলকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন প্রান্তিক নওরোজ নাবিল। তারা দুজনে মিলে ৭৯ রান যোগ করেন। ৩৫ রান করা নাবিলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন হাঙ্গারেকার। থিতু হতে পারেননি চারে নামা আইচ মোল্লাহ। সাজঘরে ফেরার আগে করেছেন মোটে ২ রান।

এর মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন মাহফিজুল। হাফ সেঞ্চুরি পেলেও মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে এই ওপেনারকে। ১২৩ বলে ৯১ রান করে মাহফিজুল সাজঘরে ফিরলে খানিকটা ধস নামে বাংলাদেশ শিবিরে।

ফাহিম ও তাহজিবুল ইসলাম ব্যর্থ হলেও বাংলাদেশকে টেনে নিয়েছেন মেহেরব হোসেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারালেও ১০ বল বাকি থাকতে দলের জন্য নিশ্চিত করেন মেহেরব। ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের হয়ে হাঙ্গারেকার তিনটি ও অমৃত রাজ নিয়েছেন দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২৪৫ রানে অল আউট হয় ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১১১ রান করেছেন হারনর সিং। বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব তিনটি এবং আশিকুর জামান, মুশফিক হাসান ও রাকিবুল নিয়েছেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল: ২৪৫/১০ (ওভার ৪৮.১) (হারনর ১১১, রাশেদ ৩০, সিদ্ধার্থ  ২৫; সাকিব ৩/৫০, আশিকুর ২/৩৪)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল: ২৪৯/৮ (ওভার ৪৮.২) (মাহফিজুল ৯১, মেহেরব ৩৮*, নাবিল ৩৫,




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১