আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
তিলক রায় টুলু || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৯, ২০২১, ২:০১ অপরাহ্ণ




পূর্বধলায় ১০ ইউনিয়নে স্বতন্ত্র-৮ ও আ’লীগ-২ জন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্বধলায় ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বেশী জয়লাভ করেছে। এর মধ্যে ৮ জন স্বতন্ত্র ও আ”লীগ ২ জন চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৮ নভেম্বর) উপজেলার ৯৩ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
ভোট গণনা শেষে রাতে উপজেলা পরিষদ কন্ট্রোলরুম থেকে বেসরকারি ভাবে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। ফলাফল অনুয়ারী যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন ২নং হোগলা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন (চশমা) প্রতীক নিয়ে দ্বিতীয় মেয়াদের জন্য বেসরকারি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ৩ নং ঘাঘড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী একেএম মাজহারুল ইসলাম (ঘোড়া) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেণ, ৪ নং জারিয়া ইউনিয়নে ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম নান্টু (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন, ৬ নং পূর্বধলা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল (মোটরসাইকেল) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, ৭ নং আগিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সানোয়ার হোসেন চৌধুরী (চশমা) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, ৮ নং বিশকাকুনী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম আল আমীন (আনারস) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৯ নং খলিশাউর ইউনিয়নে আ”লীগের দলীয় প্রতীক (নৌকা) নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কমল কৃষ্ণ সরকার, ১০ নং নারান্দিয়া ইউনিয়নে আ”লীগ দলীয় প্রতীক (নৌকা) নিয়ে বেসকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুছ বেপারী, ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন (আনারস) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ১২ নং বৈরাটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী একেএম মোশারফ হোসেন (আনারস) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯০ জন , মেম্বার পদে ৩৮৮ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। উপজেলার ১০ ইউনিয়নে ২ লক্ষ ৪১ হাজার ৮৩৯ জন ভোটার রয়েছেন তার মধ্যে ১ লক্ষ ২৫ হাজার ৩৩৬ জন পূরুষ ও ১ লক্ষ ১৬ হাজার ৫০৩ জন মহিলা ভোটার রয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০