ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় ৩জন আহত হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। জানাযায় উপজেলা তারুন্দিয়া ইউনিয়নের ছোটরাঘবপুর গ্রামের সেলিম মিয়ার পরিবারের লোকজন বৃহস্পতিবার সকালে খাবার খেয়ে অসুস্থ্য হলে শিশুপুত্র ইব্রাহিম (৯) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাতে মারা যায়। এবং মেয়ে আফরিনা আক্তার ও তার চাচা আব্দুর রশিদ হাসপাতালে ভর্তি রয়েছে। পরিবারের লোকজন জানান, সকালে ভাত লালশাক খেয়ে ছিলো।