আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৫, ২০২১, ১:৫৩ অপরাহ্ণ




নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদিতে অস্ত্র পাঠাচ্ছে ইতালি

নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি আরবে অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে ইতালি। দেশটির স্বায়ত্তশাসিত বন্দর শ্রমিকদের সম্মিলিত ইউনিয়ন এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, ট্যাংক হেলিকপ্টার এবং অন্যান্য অস্ত্রভর্তি কয়েকটি কার্গো জাহাজ ইতালির বন্দর থেকে সৌদি আরবের দিকে রওনা হয়েছে।  খবর ফার্স নিউজের।

স্থানীয় বন্দর আইন এবং সংবিধান লঙ্ঘন করে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবে পাঠানো হচ্ছে বলে সংগঠনটি জানায়।

ইয়েমেনে সামরিক আগ্রাসনের মাধ্যমে হাজার হাজার মানুষ হত্যা করার অপরাধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করে চলতি বছরের জানুয়ারি মাসে ইতালি একটি আইন পাস করে।

কিন্তু গত জুন মাসে সংযুক্ত আরব আমিরাত হুমকি দিয়ে বলেছিল যে, যদি এই আইন বাতিল করা না হয়, তা হলে আমিরাতের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে ইতালির যুদ্ধবিমান এবং হেলিকপ্টার প্রত্যাহার করে নিতে হবে। এর পর ইতালি বেশ কিছু সীমাবদ্ধতা শিথিল করে।

ইতালির বন্দর শ্রমিকরা বলছেন, সম্প্রতি জেনোয়া বন্দর দিয়ে মার্কিন নির্মিত ট্যাংক সৌদি আরবে পাঠানো হয়েছে।

সম্মিলিত বন্দর শ্রমিক ইউনিয়নের তথ্যানুযায়ী, ইতালির তৈরি অস্ত্র সৌদি আরবের কাছে রফতানি নিষিদ্ধ থাকার কারণে ইতালিতে অস্ত্র অ্যাসেম্বল করে রিয়াদে পাঠানো হচ্ছে।

বন্দর শ্রমিকদের সংগঠন এবং দি উইপন ওয়াচ নামের আরেকটি স্বাধীন সংগঠন জানিয়েছে, মাঝেমধ্যেই জেনোয়া বন্দর দিয়ে সৌদি আরবে অস্ত্র পাঠানো হচ্ছে এবং প্রতিবারই বিষয়টি বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হলেও এ নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০