আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৫, ২০২১, ১:৪৯ অপরাহ্ণ




মতিঝিলে সড়কে নটরডেম শিক্ষার্থীদের বিক্ষোভ

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় তার সহপাঠীরা বিক্ষোভ করছে।  মতিঝিলে সড়কে অবস্থান নিয়ে নটরডেম কলেজের কয়েকশ’  শিক্ষার্থী বিক্ষোভ করছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় তারা নটরডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে অবস্থান নেয়।  শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ করায় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীরা মূলত ছয়টি দাবি নিয়ে সড়কে নেমেছে।  এগুলো হলো—নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা, নাঈমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর পাস হওয়া আইন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, গুলিস্তানের মতো ব্যস্ততম সড়কে পদচারী-সেতু স্থাপন করা, সব ধরনের ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং সবার জন্য সড়ক নিরাপদ করা।

শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকে।  তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল-রাজপথে রক্ত আর কত দেখব।

প্রসঙ্গত, বুধবার নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়।  এতে তার মৃত্যু হয়।  এ ঘটনায় চালকের সহকারীকে গতকাল বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।  মামলা হয়েছে থানায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১