আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২১, ১১:৩১ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোনায়াভুক্তসহ গ্রেফতার ১৭

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতকসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ সদরের আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৭ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই আশিকুল হকের নেতৃত্বে সদরের সুহিলা ৪৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে। তারা হলো, রফিকুল ইসলাম ও তার স্ত্রী মোসাঃ শিরীন বেগম।

এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম সিরতা ব্রীজের উপর থেকে পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিনকে গ্রেফতার করে। এসআই খোরশেদ আলমের নেতৃত্বে নগরীর চরপাড়া থেকে নিয়মিত অন্যান্য মামলার আসামী শফিকুল ও কপিল উদ্দিন গ্রেফতার করে।
এসআই কল্পনা আক্তারের নেতৃত্বে অপর টীম অভিযান চালিয়ে নিয়মিত অন্যান্য মামলার আসামী সুরুজ ড্রাইভার, আনোয়ার হোসেন ওরফে সুজন গ্রেফতার করেন।
এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম উজান ঘাগড়া এলাকা থেকে নিয়মিত অন্যান্য মামলার মোঃ কবিরকে এবং এসআই তানজিল আল আসাদুজ্জামান, এসআই ফারুক আহম্মেদ, এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সাইফুল ইসলাম-১, এএসআই আমির হামজা, এএসআই মঞ্জুরুল হক
বিভিন্ন এলাকা থেক জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৯জনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ রহমত আলী, বিনো, মোঃ রাজিব, মোঃ সাব্বির মিয়া, মোঃ হাবু, তাপস রায়, মোঃ সাহাবুদ্দিন। তাদেরকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। ওসি শাহ কামাল আকন্দ আরো জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও দ্রুততম সময়ে চলমান মামলার নিষ্পত্তির লক্ষে অভিযান অব্যাহত রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১