আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৩, ২০২১, ১০:৪০ অপরাহ্ণ




ফুলপুরে সড়কে প্রাণ গেল ২জনের

রফিক বিশ্বাস।। ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাশাটী নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো অ-১৪- ১৫৭৭) ফুলপুরগামী একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই যাত্রী মারা যান। নিহতরা হলেন, ফুলপুর দিউ কলেজ রোডের নাজমুল হক দুলাল মাষ্টারের বড় ছেলে নাজমুস সাকিব (৩৫) ও সিকদার বাড়ির আজমত আলী সিকদারের ছেলে আজহারুল সিকদার (৩৬)।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করেন। পুলিশ কাভার্ড ভ্যান চালক শেরপুর জেলার নওহাটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫০) কে আটক করেছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল পূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১