আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৮, ২০২১, ৫:৩৮ অপরাহ্ণ




‘বর্ষসেরা’ ফুটবলার লিওনেল মেসি

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল সাইট গোল ডটকম ঘোষণা করেছে তাদের বর্ষসেরা খেলোয়াড়ের নাম। সেখানে ভক্তদের ভোটে নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক পেছনে ফেলেছেন আরেক ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

গোল ডটকম তাদের সাইটে জানিয়েছে, এবারের ‘গোল ফিফটি: টোয়েন্টি টোয়েন্টি ওয়ান’ প্রতিযোগিতায় বর্ষসেরা ৫০ জন ফুটবলারকে বেছে নিতে মোট ১ কোটি ৪০ লাখ ভোট পড়েছে। রোনালদোর চেয়ে ২৪ ভোট বেশি পেয়ে সেরা হয়েছেন মেসি। সোমবার পর্যন্ত এগিয়ে ছিলেন রোনালদো। কিন্তু শেষ দিন তাকে ছাড়িয়ে যান মেসি।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগার সেরা গোলদাতা ছিলেন লিওনেল মেসি। এরপর আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা। মেসি ও রোনালদোর পর সেরা তালিকায় তিনে ছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি। চার নম্বরে আছেন লিভারপুলের মিশরীয় সুপারস্টার মোহাম্মেদ সালাহ। আর সেরা পাঁচের শেষ স্থানটি ফ্রান্স ও পিএসজি কিলিয়ান এমবাপের।

সেরা দশে আরও জায়গা করে নিয়েছেন হালান্ড (৬), বেনজেমা (৭), কান্তে (৮), কেভিন ডি ব্রুইনা (৯) ও নেইমার (১০)।

চলতি মাসের শেষে জানা যাবে সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি অর জয়ীর নাম। এরপর ঘোষণা করা হবে ক্রমান্বয়ে উয়েফা সেরা খেলোয়াড় ও ফিফা দ্য বেস্ট পুরস্কার।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১