আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৮, ২০২১, ৫:২৭ অপরাহ্ণ




আফগানিস্তানে ইসলামী ক্যারিকুলামে শিক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা

আফগানিস্তানের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বদলে ইসলামী ক্যারিকুলাম চালুর ঘোষণা দিয়েছে তালেবান।  তালেবানের অন্তর্বর্তী সরকারের শিক্ষামন্ত্রী  নুরুল্লাহ্ মুনিরের বরাত দিয়ে বৃহস্পতিবার আফগানিস্তানের স্থানীয় খামা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ সময় মেয়েদের শিক্ষার ব্যাপারে তিনি বলেন, ইসলামী আমিরাত মেয়েদের শিক্ষার বিরোধী নয়।  শিক্ষার সুযোগ মেয়েদের ইসলামী ও আইনগত অধিকার বলেও জানান তিনি।

তবে ইসলামী ক্যারিকুলাম কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখা দেননি তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ইসলাম এবং আফগান ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মেয়েদের নিরাপদ পরিবেশ দেওয়ার জন্য ইসলামিক স্কলাররা কাজ করে যাচ্ছেন।

শিক্ষকদের বকেয়া বেতনের ব্যাপারে তিনি বলেন, তালেবান এই বিষয়ে ইউনিসেফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর আগে ইউনিসেফ ঘোষণা করেছিল তারা সরাসরি আফগান শিক্ষকদের অর্থায়ন করবে এবং তাদের বেতন মিটিয়ে দেবে। তবে তালেবান সরকার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে জানিয়েছিল সব ধরনের আর্থিক সহায়তা তাদের তত্ত্ববধায়নেই বণ্টন করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০