আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৭, ২০২১, ১১:৪১ অপরাহ্ণ




ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতীদলের আহবায়ক রুহুল আমীনকে অনাস্থা পরবর্তী সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদি তাঁতীদল ময়মনসিংহ শাখার আহবায়ক রুহুল আমীনকে অনাস্থা দিয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের সদস্য সচিবসহ ৩৮ সদস্য। বুধবার ময়মনসিংহ প্রসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম উজ্জল বলেন, দেড় বছর আগে মাসুদুর রহমান নির্বিককে আহবায়ক করে ১৪জনকে যুগ্ন আহবায়ক এবং আমাকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি দেয়া হয়। ঐ কমিটির আহবায়ককে পরবর্তীতে বহিস্কার করা হলে ৪ নং যুগ্ন আহবায়ক রুহুল আমিনকে আহবায়ক, একজন যুগ্ন আহবায়ক এবং আমাকে সদস্য সচিব করে পুণরায় ৬৬ সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়েছে। কিন্তু আহবায়ক রুহুল আমিন দলীয়ভাবে কারো সাথে কোন ধরনের আলোচনা না করে এককভাবে তার মনগড়া সিদ্ধান্ত নিয়ে সদস্য ফরম বিক্রিসহ কর্মীদের উপর মাসিক চাদা দাবি করেন। এতে দলীয় নেতাকর্মীদের মাঝে মারাত্বকক্ষোভ দেখা দেয়। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদি দলের সহযোগী সংগঠন তাঁতীদল গঠন করেছেন। রুহুল আমীন স্বাধীনতার বিপক্ষের পরিবারের সন্তান। তিনি আরো বলেন, রুহুল আমীনের বিরুদ্ধে এ ধরণের অসংখ্য অভিযোগ থাকার পরও সুস্থ্য ধারা এবং স্বচ্ছ রাজনীতি করার লক্ষে তাকে বার বার দলীয় ফোরামে ডাকা হলে তিনি কখনো হাজির হননি। এক পর্যায়ে তাঁতীদলকে ময়মনসিংহে সুসংগঠিত রাখার স্বার্থে গত ৬ নভেম্বর এক সভা করে রুহুল আমীনের বিরুদ্ধে অনাস্থা প্রদান করা হয়। ঐ অনাস্থা প্রস্তাবে ৩৮জন সদস্য স্বাক্ষর করেছেন। সংবাদ সম্মেলনে জিয়াউল হাসান সম্রাট, মোস্তাকিম হোসেন, মফিজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১