আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৭, ২০২১, ১১:৩৮ অপরাহ্ণ




ময়মনসিংহে নিখোঁজ স্বামীর সন্ধ্যান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ব্যবাসায়ী পুত্র নিখোজের ১২ দিন পর স্বামীর সন্ধ্যান চেয়ে দুই শিশু সন্তান নিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী মুনতাহেনা পিংকি। বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নিখোজ ইমাম মেহেদি হাসান ডলার (৩০) এর স্ত্রী মুনতাহেনা পিংকি এক বছরের বছরের ছেলে আফ্রাহিম ও সাড়ে তিন বছরের মেয়ে জালসানকে কুলে নিয়ে কান্নাজড়িত কন্ঠে বলেন, তার স্বামী একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেন তার ব্যবসায়ী পিতার (লাল মাহমুদ সরকার) ব্যবসা দেখাশুনা করে আসছেন। গত ৬ নভেম্বর বিকালে ডলার ফুলবাড়িয়ার ছনকান্দা রোডের বটতলা এলাকায় নিজের ফিসারী প্রজেক্ট থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি সাদারঙের মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলযোগে একদল লোক ডলারকে জোরপুর্বক গাড়িতে তলে নিয়ে যায়। এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় জিডি নং ৩৫৪, তাং ৮/১১/২১ দায়ের করা হয়। মুনতাহনা আরো বলেন, আমার শ্বশুর লাল মাহমুদ সরকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। আমার স্বামী ইমাম মেহেদী হাসান ডলার লেখাপড়া শেষ করে তার পারিবারিক ইটভাটা ও ফিসারী ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তিনি আরো বলেন, আমার দুটো শিশু সন্তান নিয়ে স্বামীকে কোথাও খুজে না পেয়ে পুরো পরিবার এখন পাগল প্রায়। আমি এবং দুই শিশু সন্তান তাদের পিতাকে ফেরত চাই। ডলারের পিতামাতাও তাদের সন্তানকে ফেরত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। মুনতাহেনা পিংকি তার স্বামীকে ফেরত পেতে সংবাদকর্মীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর সযযোগীতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে পিংকির বোন সানজিদা, ভাবী ফৌজিয়া জান্নাত উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০