আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৭, ২০২১, ১১:২৭ অপরাহ্ণ




ময়মনসিংহে পিবিআইয়ের অভিযানে অপহৃতা স্কুল ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী নাছরিন আক্তারকে গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকা থেকে উদ্ধার করেছে পিবিআই ময়মনসিংহের একটি টিম। সোমবার তাকে উদ্ধার করা হয়েছে।
পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঈশ্বরগঞ্জের সাধুর গোলা এলাকার স্কুল পড়ুয়া নাছরিন স্কুলে যাওয়া আসার পথে পার্শ্ববর্তী সেলিমের ছেলে শরিফ প্রায় সময় তাকে উত্যক্ত করত। নাছরিনের বাবা-মা শরিফের অভিভাবককে ঘটনাটি জানালে তারা শরিফকে শাসন না নীরব ভূমিকা পালন করে।
গত ১২/০৯/২০২১ নাছরিন বাড়ীতে একা থাকার সুযোগে শরিফ অন্যান্যদের সহযোগিতায় নাছরিনকে জোরপূর্বক তার বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় নাছরিনের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে বিজ্ঞ বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু মোকদ্দমা নং-১৬৮/২০২১, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১)/৭/৩০ দায়ের করেন।

পুলিশ সুপার, গৌতম কুমার বিশ্বাসেরর দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা লোকমান হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান সনাক্ত পূর্বক গত ১৫ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকা থেকে অপহৃত নাছরিন আক্তারকে উদ্ধার করে। পিবিআই এর এসপি গৌতম কুমার বিশ^াস আরো বলেন, এটি একটি চাঞ্চল্যকর অপহরণের ঘটনা। বিজ্ঞ আদালতের নির্দেশে গত ৫/১০/২০২১ তারিখে পিবিআই, মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তভার গ্রহণের পর অপহৃত নাছরিন আক্তারকে উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় নাছরিন আক্তারকে গাজীপুর উদ্ধার করা হয়। তিনি জানান, শরিফ অহহৃত নাছরিন আক্তারের ফুফাতো ভাই। শরিফ প্রায় সময় তাকে উত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। প্রেম প্রত্যাখান করার আক্রোশে শরিফ অন্যান্য বিবাদী জুয়েল ও আলীর সহায়তায় নাছরিনকে জোরপূর্বক সিএনজিতে করে অপহরণ করে নিয়ে যায়। সে ভিকটিমকে গাজীপুরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করে এবং কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় একটি বাড়ীতে আটক রাখে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১