আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জুলাই আন্দোলনে দেখা-প্রেম এবার বিয়ে! গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল আনন্দ শোভাযাত্রা গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কার্যক্রমে অবদান রাখায় রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান গৌরীপুরে জাতীয় ফলমেলায় কুইজ প্রতিযোগিতা গৌরীপুরে আর্জেন্টিনা ভক্তদের চাহিদা হিমসিম খাচ্ছেন দোকানীরা গৌরীপুরে এসএসসি ৯৭ ব্যাচের ৩০বছরপূর্তি উৎসব বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিজয়ে গৌরীপুরে বিশাল আনন্দ মিছিল গৌরীপুরে বিশ্ব বাবা ও বিশ্ব মটর সাইকেল দিবস পালিত তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৫, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ




তারাকান্দায় অবৈধ সীসা কারখানা বন্ধ করলেন ইউএনও

তারাকান্দায় অবৈধ সীসা কারখানায় বাসিন্দাদের জীবন অতিষ্ঠ হয়েছে। রাতভর পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা প্রস্ততের কারখানার ধুয়া ও বিষাক্ত গন্ধে জীবন অতিষ্ঠ হওয়া বাসিন্দারা লিখিত অভিযোগ করেন। এ প্রেক্ষিতে গত রোববার দুপুরে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলার রামপুর ইউনিয়নের রামপুর বাজারের কাছে গোয়লকান্দি গ্রামের আফতাব উদ্দিন মাস্টারের একখন্ড জমি ভাড়া নিয়ে করা হয় সীসা কারখানাটি।  দেড় মাস ধরে সীসা কারখানাটির কার্যক্রম চলছিল। এলাকার মুক্তার উদ্দিন নামে এক ব্যক্তি পুরাতন ব্যাটারির সীসা গলিয়ে নতুন সীসা প্রস্তুত করার কারখানাটি চালু করেন। বিভিন্ন স্থান থেকে ব্যাটারি সংগ্রহ করে রাতের বেলায় পুড়ানো হতো কারখানায়। কোনো ধরণের অনুমোদন না নিয়ে সীসা কারখানাটিতে পুরাতন ব্যাটারির ভেতরের অংশ পুড়িয়ে প্রস্তুত করা হতো সীসা। সীসা কারখানায় ব্যবহৃত অ্যাসিড ও বিভিন্ন বর্জ্যের প্রকট গন্ধ ও ধোঁয়ায় তারাকান্দা-শ্যামগঞ্জ সড়কের চলাচলকারী যাত্রী ও ওই এলাকার মানুষ শ্বাসকষ্ট শুরু হয়। কারখানা থেকে তিকর বিষাক্ত ধোয়ায় আশপাশের গবাদি পশুসহ পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলেছিল। সীসা কারখানার পরিবেশ দূষণে কারণে আশেপাশের বসবাসকারীদের পুকুরের চাষকৃত মাছে রোগবালাই,  গরু ছাগল রোগে আক্রান্ত, ছোট শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
ওই অবস্থায় অতিষ্ঠ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে উদ্ভুত পরিস্থিতি থেকে পরিত্রাণ দাবি করেন। পরে গত রোববার দুপরে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ঘটনাস্থলে গিয়ে কারখানার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, সীসা কারখানাটির কোনো ধরণের অনুমোদন ছিলো না। এলাকাবাসীর অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।b




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০