আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৩, ২০২১, ৭:৪৪ অপরাহ্ণ




১৮ বছর পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ

একসময় মালদ্বীপকে বলে কয়ে হারাতো বাংলাদেশ। ৮ গোলে জেতার রেকর্ডও আছে। কিন্তু সময়ের পরিক্রমায় ৫ লাখ জনসংখ্যার দেশটি দক্ষিণ এশিয়ার ফুটবলে রাজত্ব করেছে। এবারের সাফ চ্যাম্পিয়নশিপেও মালদ্বীপের বিপক্ষে জিততে পারেনি লাল-সবুজের দল। তবে শ্রীলঙ্কায় মহেন্দ্র রাজাপাকসে টুর্নামেন্টে সেই ভুল করেনি বাংলাদেশ। মালদ্বীপকে ২-১ হারিয়েছে জামাল-তপুরা। জামাল ভূইয়া দলকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মোহামেদ উমাইর। শেষদিকে গোল করে দলকে জয়ের আনন্দে ভাসিয়েছেন ডিফেন্ডার তপু বর্মন। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার পথে এগিয়ে গেলো বাংলাদেশ।

সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় সাফ ফুটবলের ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়েছিল বাংলাদেশ। ১৮ বছর মালদ্বীপের বিপক্ষে এই জয়খরা আজ কাটাল বাংলাদেশ।

কলম্বোর রেসকোর্স মাঠে ম্যাচের ১১তম মিনিটে জামাল ভূঁইয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। ​জাতীয় দলের জার্সিতে এই প্রথম গোলের দেখা পান বাংলাদেশ অধিনায়ক। এর আগে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দুটি গোল আছে তার। তবে সেটি ছিল বয়সভিত্তিক দলে। মালদ্বীপের বিপক্ষে এই লড়াই দিয়েই তাই মূল দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন ৫৮তম ম্যাচে এসে।

যদিও এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৩২তম মিনিটে উমাইয়ের গোলে সমতায় ফেরে মালদ্বীপ। প্রথমার্ধে সমতায় দেখেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর মালদ্বীপ দাপট দেখানোর চেষ্টা করে। বেশ কয়েকবার বালাদেশের সীমানায় আক্রমণ করে মালদ্বীপ। মায়চের ৮৭ মিনিটে জুয়েল রানাকে নিজেদের সীমানায় ফেলে দেন মালদ্বীপ গোলকিপার আলী নাইজ। শ্রীলঙ্কান রেফারি পেনাল্টি দেন। স্পট কিকে লক্ষ্যভেদ করে ৩ পয়েন্ট এনে দেন তপু। এরই সঙ্গে বাংলাদেশের কোচ হিসেবে মারিও লেমসও পেয়ে যান প্রথম জয়।

১৬ নভেম্বর রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১