আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৮, ২০২১, ৭:৪৭ অপরাহ্ণ




ভাঙাচোরা সড়ক, চলাচলে ভোগান্তি

ময়মনসিংহের তারাকান্দা – শ্যামগঞ্জ  সড়কের তারাকান্দা অংশের প্রায় ১১ কিলোমিটার রাস্তার মধ্যে বেশির ভাগই ভাঙাচোরা। এ সড়কের পিচ ও খোয়া  উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোটবড় অনেক গর্তের । ফলে এ সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে যানবাহন ও পথচারীরা। ছোটবড় গর্তে সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, তারাকান্দা  উপজেলার রামপুর, গালাগাঁও, কামারিয়া ইউনিয়নের অন্তত ৩০টি গ্রামের  এবং পূর্বধলা ও গৌরীপুর  উপজেল ১০টি গ্রামের  বিভিন্ন শ্রেণি পেশার অর্ধলক্ষাধিক মানুষ এ সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। দুই  উপজেলার সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়কও এটি। যাতায়াতের বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়ে এ সড়ক দিয়েই চলাচল করতে হয় স্থানীয়দের। এমনকি নানা সময়ে রোগী নিয়েও এ সড়ক দিয়েই আসা-যাওয়া করতে হয়। বিশেষ করে  গর্ভবতী মায়েদের  সমস্যা হয় বেশি।
তারাকান্দা বাজারের ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বলেন, এ সড়ক দিয়ে বিভিন্ন হাটের ব্যবসায়ীরা পণ্য আনা-নেওয়া করে থাকেন। কিন্তু সড়কটি বেহালের কারণে ব্যবসায়ীদের পাশাপাশি যানবাহন চালকদেরও ভোগান্তিতে পড়তে হয়। অটোচালক আলমগীর হোসেন বলেন, এ সড়কে অটো চালাতে দুর্ভোগে পড়তে হয়। কেননা এ সড়কের বিভিন্ন স্থানে বিশালকায় গর্ত। এসব গর্তের কাছে যেতেই মনে হয়  কখন জানি  অটোটি উল্টে যায়।
ভ্যানচালক আনোয়ার হোসেন বলেন, এ সড়কেই ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। এখন সড়কের যে অবস্থা হয়েছে তাতে ভ্যান চালানো কঠিণ হয়ে পড়ছে।  তিনি বলেন,  সড়কটি  দিয়ে চলাফেরার দুর্ভোগ দিন দিন বাড়ছে। ফলে এ পথে চলতে এখন  ভয় হয়।
ওই সড়কের পাশে ভাট্টা  মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয় অবস্থিত। ওই  বিদ্যালয়ের সহকারী  শিক্ষক মো. দুলাল মিয়া বলেন, দীর্ঘ দিন ধরে এ  রাস্তাটির উন্নয়ন হয়নি। খারাপ রাস্তার কারণে যানবাহনের ভাড়া বেশি দিতে হচ্ছে। যাতায়াতে অতিরিক্ত সময়ও  নষ্ট হচ্ছে, কষ্টও দিন দিন বাড়ছে।  ফলে অনেক সময়  শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারে না এ সড়কের পাশে  থাকা বিভিন্ন  স্কুল-কলেজের ও মাদ্রাসার অনেক ছাত্র-ছাত্রীরা।
ওই বিদ্যালয়ের শিক্ষার্থী রফিক,শহিদ,শফিক,নিলুফা জানায়, গাড়িতে ওঠেই  ভয়ে থাকি  কখন গাড়ি উল্টে যায়। এভাবে পথ চলতে সময় ও কষ্ট দুটোই বেশি লাগে।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন চন্দ্র সিংহ বলেন, তারাকান্দা বাসস্ট্যান্ড থেকে  বাহেলা পর্যন্ত  সড়কের পিচ ঢালাই উঠে অসংখ্য  ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে । পথ চলতে গিয়ে প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন । সড়কটি মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার বলেছি।
তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক জানান, এ সড়কে চলতে গিয়ে অনেকেই যন্ত্রনায় পড়েন বলে জানিয়েছেন। সড়ক মেরামতের ব্যাপারে আগামী সমন্বয় কমিটির সভায় তা উত্তাপন করব।
তারাকান্দা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. শেরেকুল ইসলাম বলেন, ভাঙা সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১