আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৮, ২০২১, ১:২৩ অপরাহ্ণ




শেবাগ-ওয়াসিমদের টিটকারীর শিকার কোহলিরা

এক ম্যাচের ওপর নির্ভর করছিল তিনটি দলের সেমিফাইনাল ভাগ্য। আবুধাবিতে কাল আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ভারতের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড।

অথচ টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ভারত ছিল অন্যতম ফেভারিট দল, শিরোপার দাবিদার। আর সেই ভারতই উঠতে পারল না শেষ চারে।

বিরাট কোহলি অ্যান্ড গংয়ের এমন ব্যর্থতায় হতাশ গোটা ভারত। দেশটির সোশ্যাল মিডিয়াজুড়ে ট্রল-মিম চলছে কোহলিদের নিয়ে।

বাদ যাননি বীরেন্দ শেবাগ ও ওয়াসিম জাফরদের মতো ভারত দলের সাবেক তারকারাও। সাবেকদের টিটকারীর শিকার হয়েছে দলটি।

টুইটারে শেবাগ ভারতের কংগ্রেস দলের প্রধান রাহুল গান্ধীর একটি বিখ্যাত মিম ছবি পোস্ট করেছেন।

যাতে লেখা— ‘খতম বাই বাই টাটা গুডবাই’; যার মানে—  ‘শেষ, বিদায়, টাটা…’। বিশ্বকাপ থেকে ভারতের বিদায়কে এভাবেই প্রকাশ করেছেন শেবাগ।

 

জাফর ওয়াসিমও কম যাননি। ভারতীয় দলকে খোঁচা দিয়েছেন মিমের মাধ্যমে। জনপ্রিয় হিন্দি কমেডি সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’- এর একটি দৃশ্য পোস্ট করেছেন তিনি। ছবিতে বোঝানো হয়েছে— ভারত আর আফগানিস্তানকে ফেলে সবার পেছনে থাকা নিউজিল্যান্ড এগিয়ে যাচ্ছে ।

 

তবে কোহলিদের এমন খোঁচায় বিদ্ধ করতে চাননি ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তিনি নাকি আগে থেকেই জানতেন ভারত দল এবার আর সেমির টিকিট পাচ্ছে না। যোগ্য দল হিসেবেই কিউইরা সেমিফাইনাল নিশ্চিত করেছে বলে মন্তব্য তার।

টুইটে ভাজ্জি লিখেছেন— ‘দারুণ খেলেছ নিউজিল্যান্ড। তোমরাই সেমিফাইনালে যাওয়ার যোগ্য। কী সুন্দর খেললেন কেন উইলিয়ামসন। তাকে এবং গোটা নিউজিল্যান্ড দলকে দেখে দারুণ লাগছে। জানতাম যে ভারত সেমিফাইনালে যাবে না। তবে কোনো চিন্তা নেই। আরও শক্তিশালী হয়ে ফিরব।’

 

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১