আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৬, ২০২১, ৬:২১ অপরাহ্ণ




ময়মনসিংহে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ১২৬ নারী পুরুষ

একেকটা রোল নম্বর ঘোষণা করা হচ্ছিল আর সাথে সাথেই উত্তীর্ণদের উত্তর ‘ইয়েস স্যার’। চূড়ান্ত তালিকা থেকে ঘোষণা করা নিজের নামটি শোনার পর অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়ছিলেন। এ সময় আনন্দ যে শুধু চাকরিপ্রার্থীরই ছিল তা নয়, তাৎক্ষনিক এমন খবরে ছেলে-মেয়েকে জড়িয়ে অশ্রুভেজা চোখেই উচ্ছ্বাস করতে দেখা গেছে অনেক বাবা মা ভাই ও স্বজনদেরকে। বৃহস্পতিবার রাত সোয়া ১২টা। ময়মনসিংহ পুলিশ লাইন্স চত্বরে পুলিশ ট্রেইনি রিক্রুটিং কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান। তার ঠিক সামনেই জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে অধীর আগ্রহে শুনছিলেন চাকরি প্রত্যাশীরা। মাইকে তখন উত্তীর্ণদের রোল নম্বর ও নাম ঘোষণা করছিলেন জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।

জেলা পুলিশ সূত্র জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এবার ৪২ হাজার ৮০ জন পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৭১৬ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরে লিখিত পরীক্ষায় পাস করে ১৮৫ জন। এর মধ্যে থেকে ১৯ জন অপেক্ষমাণসহ ১২৬ জন উত্তীর্ণ হয়। যার মধ্যে ১০৯ জন পুরুষ ১৭ নারী।

পুলিশ সুপার আহমার উজ্জামান ফলাফল ঘোষণার পর বলেন, আমি অভিভূত এবং নিজেকে গর্বিত মনে করছি ইতিহাসের স্বাক্ষী হতে পেরে। শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে যোগ্যতাভিত্তিক এ নিয়োগ সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়োগ পরীক্ষার আগে থেকে শেষ পর্যন্ত আমরা সতর্ক ছিলাম। দালালরা যাতে প্রার্থীদের প্রতারিত করতে না পারে, সেজন্য গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে কাজ করেছে। জেলা পুলিশের সর্ব্বোচ্য সতর্কতার কারণে কোন ধরণের দালাল, বাটপার ও প্রতারকদের খপ্পরে না পরে মাত্র ১৩৩ টাকার বিনিময়ে চাকুরী প্রার্থীরা তাদের কাংখিত স্বপ্ন পুরণ করতে পেরেছেন। নতুন নিয়োগ পাওয়া এই সব চাকুরী প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে সর্ব্বোচ্য সতর্কতা অবলম্বন করা হয়েছে। অত্যন্ত স্বচ্ছতার সাথে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। কর্মক্ষেত্রে তোমরা তোমাদেও মেধা ও যোগ্যতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, কোন ধরণের অনৈতিকতা এবং অন্যায় কর্মকান্ডের সাথে যুক্ত হবেনা। কারণ বিশাল এই পুলিশ বাহিনীর অনেক গর্ব অহংকার রয়েছে। সেই গর্ব এবং অহংকারকে ধরে রেখে দায়িত্বশীলতার সাথে কাজ করে নিজের পরিবার, এলাকা ও দেশের সুনাম বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন, চাকুরীক্ষেত্রে কেউ কোন অনৈতিক এবং অন্যায়ের সাথে সম্পৃক্ত হলে তার দায় দায়িত্ব নিজের উপরই পরবে। এতে নিজের এবং পরিবারের সর্বনাশ হবে।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১