আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৬, ২০২১, ৪:২৫ অপরাহ্ণ




পাকিস্তান সিরিজে দুই তরুণের অভিষেক

টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থ হয়ে অনেকটা মুখ লুকিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দলের একটি অংশ।

সমর্থকদের এড়িয়ে যেতে পারলেও তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খড়গ এড়ানো সম্ভব হচ্ছে না।

বিসিবি সূত্রের খবর, আসন্ন পাকিস্তান সিরিজে পর দলে ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড। বাবর আজমদের দলের বিপক্ষে জাতীয় দলে ডাক পাচ্ছেন দুই তরুণ তুর্কি পারভেজ ইমন ও তৌহিদ হৃদয়।

উল্লেখ্য, বিশ্বকাপে নিয়মিত ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতে তিন ক্রিকেটারের ওপর আস্থা রেখেছিল বিসিবি – লিটন দাস, সৌম্য সরকার ও নাঈম শেখ।

সেখানে নাঈম শেখের পারফরম্যান্স তুলনামুলক সন্তোষজনক হলেও  অভিজ্ঞ লিটন-সৌম্য হতাশ করেছেন।

যে কারণে আসন্ন পাকিস্তান সিরিজে লিটন ও সৌম্য বাদ পড়তে যাচ্ছেন বলেই খবর। আর তাদের জায়গা পূরণে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়।

যদিও আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা না করেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

তবে সূত্র বলছে, নাঈম শেখের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারেন ইমনকে।

গত বছর ঘরের মাঠে বিসিবি আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে নজর কাড়েন ইমন। ওই টুর্নামেন্টে ব্যাট হাতে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসেন এ উদীয়মান ক্রিকেটার।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০