মুজিব শতবর্ষেই হোক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের স্বপ্ন পুরণ এই শ্লোগানে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সমাবেশ ও ইএফটির মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই সভা হয়।
স্বাশিপ ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যক্ষ একেএম আব্দুর রফিকের সভাপতি উপাধ্যক্ষ সৈয়দ মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি ছিলেন স্বাশিফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুকছেদুর রহমান, ময়মনসিংহ কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ সামছুল বারী, অধ্যক্ষ এস এম সফিকুল হায়দায়। সভায় শুভে”্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অধ্যাপক মফিজুন্নুর খোকা।
পওে বেসরকারী শিক্ষক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৫৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে ২ কোটি ৫৮ লাখ টাকার চেক ইএফটির মাধ্যমে প্রধান করা হয়। যা প্রত্যেক শিক্ষকদের নিজস্ব একাউন্টে জমা হবে।