আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৪, ২০২১, ৩:১২ অপরাহ্ণ




পরিকল্পিত ও আধুনিক ময়মনসিংহ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ-মসিক মেয়র

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৭ ও ২৮ নং ওয়ার্ডে ৮ কোটি ২৩ লক্ষ টাকা ব্যায়ে ৫ কিলোমিটার দীর্ঘ একটি আরসিসি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। মেয়র মোঃ ইকরামুল হক টিটু বৃহস্পতিবার আকুয়া মোড়লপাড়ার হাবুন ব্যাপারী মোড়ে মাকরজানি খাল থেকে হাবুন ব্যাপারী মোড় হয়ে আকুয়া খাল পর্যন্ত বিশাল এ ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এই ড্রেনের নির্মাণকাজ ২০২২ সালের নভেম্বর নাগাদ সম্পন্ন হবার কথা রয়েছে। কাজ সম্পন্ন হলে ২৭ ও ২৮ নং ওয়ার্ডের জলাবদ্ধতা অনেকাংশে নিরসন ঘটবে।

উদ্বোধনকালে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটির উন্নয়নে বিভিন্ন প্রকল্প প্রদান করেছেন। সম্প্রতি সিটির উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্প থেকে আজ প্রথম কাজের উদ্বোধন করা হচ্ছে। এ জন্য আমরা ময়মনসিংহবাসির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মেয়র প্রত্যাশা করেন, ইতোমধ্যে যেসকল উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তাতে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহের সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর দ্রুত পরিবর্তন ঘটবে। তিনি বলেন, করোনায় আমাদের গতি কিছুটা বাধাগ্রস্থ হলেও আমাদের প্রচেষ্টা ও সকলের সহযোগিতায় দ্রুত কাংিখিত উন্নয়ন অর্জন সম্ভব। পরিকল্পিত ও আধুনিক ময়মনসিংহ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

উন্নয়নকাজ যেন টেকসই হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করে তিনি বলেন, জনগণের অর্থের অপব্যবহার কোনভাবেই সহ্য করা হবে না। কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠান যে কোন ব্যাক্তি অনিয়মের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উদ্বোধনকালে ২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ শামসুল হক লিটন, ২৮ নং ওয়ার্ডে কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, ২৮, ২৯ ৩০ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার ই জান্নাত, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দীন মন্তা, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুর ইসলাম, মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী জহরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১