আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২, ২০২১, ৯:১১ অপরাহ্ণ




ময়মনসিংহে যুব সমাবেশে বিভাগীয় কমিশনার উন্নত দেশ গড়ার স্বপ্ন পুরণে যুব সমাজকে দক্ষ কারিগর হতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন পুরণের কাংখিত লক্ষে পৌছতে হলে যুব সমাজকে দক্ষ ও প্রশিক্ষিত কারিগরী জ্ঞান অর্জন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে দক্ষতার সাথে প্রতিটি কর্মক্ষেত্রে প্রয়োগ করা হলে নিজের, পরিবার, এলাকা এবং দেশ উপকৃত হবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন হবে। জাতীয় যুব দিবসে ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালীশেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এ সব কথা বলেন।
দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানে ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যুবর‌্যালী হয়। পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে র‌্যালী উদ্বোধন করেন।
র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনাতনে সমাবেশ। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রোকন উদ্দিন ভুঞা।
সমাবেশে বিভাগীয় কমিশনার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, দেশের একজন মানুষও আশ্রয়হীন থাকবেনা। সেই লক্ষে গৃহহীনদেও জন্য গৃহ নির্মাণ এবং বরাদ্ধ দেয়া শুরু হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে। স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিসহ দার্রিদতা কমেছে। জিডিপি বৃদ্ধি পেয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন, মাদক ও জঙ্গিবাদমুক্ত নতুন প্রজন্মকে যোগ্য দেশ প্রেমিক হিসাবে গড়ে তুলতে অভিভাবক ও পিতামাতাকে এগিযে আসতে হবে। খেয়াল রাখতে হবে তাদের সন্তান কাদের সাথে মিশছে এবং চলাফেরা করছে। জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম বক্তব্য রাখেন। সমাবেশ শেষে ঋণ বিতরণ, সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামুলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতামুলক প্রশিক্ষণ এবং শিকারীকান্দা যুব প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপন, পোনা মাছ অবমুক্তকরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০