আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২, ২০২১, ৭:০৫ অপরাহ্ণ




পশ্চিমবঙ্গে তিন আসনেই জামানত হারাল বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার চার আসনে উপনির্বাচনের সবকটিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।

শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, সবকটি আসনেই বিপুল ভোটে জিতেছে তৃণমূল। এরমধ্যে তিনটিতে বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং নদিয়ার শান্তিপুরে ভোট গণনা শুরু হতেই জয়জয়কার শুরু হয় তৃণমূলের। বেলা বাড়তেই ব্যবধান বাড়াতে শুরু করেন তৃণমূল প্রার্থীরা। প্রতিটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে যায় তৃণমূল।

যে চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, তার দুটি বিজেপির জেতা আসন ছিল। তবে সে দুটি আসনও বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল।

গোসাবা ও দিনহাটায় তৃণমূলের ব্যাপক জনসমর্থন রয়েছে। দুই আসনেই জয়ের ব্যবধানও বিশাল। গোসাবায় প্রায় এক লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

দিনহাটায় এক লাখ ৬৩ হাজারের রেকর্ড ব্যবধানে জিতে ৫৭ ভোটে হারার ‘বদলা’ নেন উদয়ন গুহ।
অপরদিকে খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় এবং শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীও বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন।

নিজ দলের বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে তিনি লিখেছেন, ‘এই জয় জনগণের জয়। কারণ এই বিজয় দেখিয়েছে কীভাবে বাংলা সবসময় অপপ্রচার ও ঘৃণার রাজনীতির পরিবর্তে উন্নয়ন ও ঐক্যকে বেছে নেবে। জনগণের আশীর্বাদে আমরা বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি! বিজয়ী চার প্রার্থীকে আমার আন্তরিক অভিনন্দন!’

সূত্র: হিন্দুস্তান টাইমস 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১