আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩১, ২০২১, ৭:৪৪ অপরাহ্ণ




শুধু সার-কীটনাশক নয়, নিরাপদে কৃষকের ঘরেঘরে ধান পৌঁছে দিচ্ছেন শেখ হাসিনা

ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোববার (৩১ অক্টোবর/২০২১) ভূর্র্তুকি মূল্যে কৃষকের নিকট হারভেস্টার মেশিন ও ধান মাড়াইকল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান কৃষকদের নিকট মেশিন ও মেশিনের চাবি হস্তান্তর করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পূর্বের প্রত্যেকটি সরকারের সময় সারের জন্য পুলিশের গুলিতে কৃষক নিহত হয়েছেন। দিন-রাত লাইনে দাঁড়িয়েও কৃষক সার পায়নি। আর আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষকের ঘরেঘরে সার, কীটনাশকসহ কৃষি উপকরণ পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, নিরাপদে ফসল ঘরে তোলার জন্য ভূর্তুকি মূল্যে কৃষি অত্যাধুনিক যন্ত্রপাতিও কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। এতে উৎপাদন খরচ কমছে এবং উৎপাদনও বাড়ছে।

ভূর্তুকি মূল্যে হারভেস্টার পেলেন উপজেলার মাওহা ইউনিয়নের কিল্লাতাজপুর গ্রামের দেওয়ান খসরুজ্জামান খান বাবুল, সহনাটি ইউনিয়নের সহনাটি গ্রামের কৃষক মোঃ ইউসুফ আলী ও মইলাকান্দা ইউনিয়নের সাতপাই গ্রামের কৃষক আল-আমিন। এছাড়াও ভর্তুকি মূল্যে ধান মাড়াইকল পেয়েছেন উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকন্দিপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার সুমন সরকার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালাম আক্তার রুবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, মো. আব্দুল ওয়াহেদ খান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, গৌরীপুর ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিয়োশন বাংলাদেশের সভাপতি মোঃ আনিছুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার বলেন হারভেস্টার মেশিনগুলোর প্রতিটি মূল্য ৩১ লাখ টাকা। ভূর্তুকি মূল্যে কৃষক দিয়েছেন ১৪ লাখ ৫০ টাকা। এই মেশিন দিয়ে ধান কাটা, মাড়াই, চিটামুক্তকরণ ও বস্তাভর্তিও হয়ে যাবে। এছাড়াও ধান মাড়াইকলের মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। ভর্তুকি মূল্যে কৃষক দিয়েছেন ৭০ হাজার টাকা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১