আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৮, ২০২১, ১১:০৩ অপরাহ্ণ




গৌরীপুরে ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ট হয়ে বড় ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বৃহস্পতিবার (২৮ অক্টোবর/২০২১) সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠানের প্রস্তুতির সময় ফ্যানের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আব্দুল ওয়াদুদ (২৫) বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি ভবানীপুর গ্রামের মো. ইয়াকুব আলীর পুত্র।
নিহতের চাচাতো ভাই শাহীন আলম জানান, ওয়াদুদের চাচাতো বোন ইসরাত জাহান হাসির শুক্রবার বিয়ে, বৃহস্পতিবার সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এসময় ফ্যানের বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় ওয়াদুদ ঘটনাস্থলেই মারা যান। তিনি আরো জানান, গত শুক্রবার ২১ তারিখে ওয়াদুদের বড় ভাই আব্দুল কদ্দুস (২৮) ঢাকায় নির্মানাধীন বিল্ডিংয়ের ফাইলিংয়ের কাজ করার সময় ৪তলা থেকে পড়ে গিয়ে নিহত হন। বড় ছেলের পর আরেক ছেলের মৃত্যুতে বারবার মোর্চা যাচ্ছেন মা আমেনা খাতুন। পুত্র হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন ইয়াকুব আলী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১