আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৩, ২০২১, ১১:৩৫ অপরাহ্ণ




বাংলাদেশের মানুষ কখনই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এ দেশের মানুষ কখনই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি।

শনিবার দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের সমঅধিকার রয়েছে। এ সমঅধিকারের রাম-রহিমের বাংলাদেশকে যদি কেউ বিভাজন করার অপচেষ্টা করে, আমরা ধরে নেব সে জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু, মানবতার শত্রু। তাদের কীভাবে কঠোর হস্তে দমন করতে হয় তা বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো করেই জানেন।

শ ম রেজাউল করিম আরও বলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে হবে। উগ্রতা যারা সৃষ্টি করে তারা মানবতার শত্রু। সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করে তারা সভ্যতার শত্রু। তারা আল্লাহর সৃষ্টি দৃশ্যমান মানুষ হলেও অমানুষ। কোনো ধর্মে কখনই বলা হয়নি অপরের ধর্মে আঘাত কর। রাসূলুল্লাহ (সা.) ছিলেন ইসলাম ধর্মের প্রচারক। তিনিও কোনো দিন বলেননি অন্য কোনো ধর্মকে ধ্বংস করে দিতে হবে, অন্য ধর্মাবলম্বীদের জোর করে ধর্মান্তরিত করতে হবে। বরং হাদিসে এবং কুরআনে যার ধর্ম তাকে পালন করতে দিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০