আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২১, ৬:০৩ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে দু’শতাধিক দু:স্থ্য মহিলা দু’মাস ধরে ভিজিডির চাল বঞ্চিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। গত দু মাসে ধরে দু’শতাধিক দু:স্থ্য মহিলা চাল না পেয়ে মানবেতর জীবন যাপন করছে।

জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের ২৩৩ জন দু:স্থ্য মহিলা ভিজিডি কার্ডধারী প্রতি মাসে ৩০ কেজি হারে চাল পাওয়ার কথা। ২০সেপ্টেম্বর রাতে ওই ইউনিয়ন পরিষদ থেকে পাচার কালে ৮৪ বস্তা চাল জব্ধ করেন সহকারী কমিশনার ভুমি। এরমধ্যে ২১টি বস্তা খোলা ছিলো। প্রশাসনের উপস্থিতি টেরপেয়ে পাচারকারী ইউপি সদস্য ফজলুল হক ও তার সহযোগীরা পালিয়ে যায়।
সহকারী কমিশনার ভুমি কর্তৃক প্রেরিত প্রতিবেদনে জানা যায়, আগস্ট ২১ মাসে ২৩৩জন উপকার ভোগীর ৬.৯৯ মেট্রিক টন চাল খাদ্য গোদাম থেকে ১৮ আগস্ট উত্তোলন করা হয়। উত্তোলন কৃত চাল ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করার কথা কিন্তু চেয়ারম্যান হাবিবুর রহমান ট্যাগ অফিসারকে না জানিয়ে ইউপি সদস্যকে দিয়ে মাল বিতরণ করেন। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের চাল উত্তোলন না করায় খাদ্য সংকটে পড়েছে দু:স্থ্য পারিবার গুলো।
কার্ডধারীরা অভিযোগ করে জানান, বর্তমানে কোন কাজকর্ম নেই, দৈনিক আয়ের পথ বন্ধ, থাকায় তারা খাদ্য সংকটে পড়েছে। কিন্তু তাদের নামে ভিজিডি’র চাল বরাদ্দ থাকলেও চেয়ারম্যানের অবহেলার কারণে তারা খাদ্য সংকট মূহূর্তে তা পাচ্ছে না।

উপজেলা খাদ্য সংরক্ষণ কর্মকর্তা জানায়, ভিজিডি চালের ডিও দেয়া হয়েছে। চাল নেওয়ার জন্য চেয়ারম্যানদের জানানো হয়েছে। কিন্তু তারা চাল নিচ্ছে না।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, গত আগস্ট মাসের চাল বিতরণে জটিলতার সমাধান না হওয়ায় মাল উত্তোলন করা হচ্ছে না।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, উপকার ভোগীদের দ্রুততম সময়ের মধ্যে চাল দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১