আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২০, ২০২১, ১১:০৭ অপরাহ্ণ




পবিত্র ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে ‘ইয়া রাসূল আল্লাহ’ ধ্বনিতে প্রকম্পিত গৌরীপুর

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২০ অক্টোবর/২০২১) পবিত্র ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে আহলে সুন্নাতুওয়াল জামাত, স্বপ্নতরী স্বেচ্ছাসেবক সংগঠন, আহলে সুন্নাত ওয়াল জামায়ত, ঐক্যবদ্ধ সুন্নী জনতাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের করে। হাজারো সমকন্ঠে উচ্চারিত ‘ইয়া রাসূল আল্লাহ’ ধ্বনিতে প্রকম্পিত হয় গৌরীপুরের বিভিন্ন সড়ক।
আহলে সুন্নাতুওয়াল জামাত ও স্বপ্নতরী স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় আনন্দ মিছিল বের করে। মিছিলে কলতাপাড়া, চুড়ালী ও নন্দীগ্রামের হাজারোভক্ত অংশ নেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রমজান আলী মুক্তি, শিল্পপতি এম.এ কাইয়ুম, নন্দীগ্রাম মসজিদের ইমাম মাওলানা আব্দুল হেকিম, চুড়ালী মসজিদের ইমাম মাওলানা মো. হাবিবুল্লাহ রেজভী, সংগঠনের সদস্য মোজাম্মেল হক রেজভী, আব্দুল কাইয়ুম রেজভী, মো. মারফত আলী রেজভী, আতিকুর রহমান রেজভী, নন্দীগ্রামের মো. নাজিম উদ্দিন, মো. সাইফুল্লাহ রেজভী, উজ্জল মিয়া, আব্দুল হেলিম, মহিবুল্লাহ, মো. কাজিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল কাসেম। এদিকে আহলে সুন্নাত ওয়াল জামায়ত, ঐক্যবদ্ধ সুন্নী জনতাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে কঠোর পুলিশ পাহারায় এ আনন্দ মিছিলে গুজিখা, সতিশা, তাঁতকুড়া, শালীহর, চান্দেরসাটিয়া, নওয়াগাঁওসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসুল্লী অংশগ্রহণ করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১