আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২০, ২০২১, ৪:০৯ অপরাহ্ণ




তিস্তার পানি বিপদসীমার উপরে, রেড অ্যালার্ট

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড।

পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে।

বুধবার ভোর থেকে পানি বৃদ্ধি পেয়ে সকাল ৬টায় ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৯টায় পানি বেড়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুর ১২টায় বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারেজের ফ্লাড বাইপাসের ৬ শ’ ১০ মিটারের মধ্যে তিনশ’ মিটার এলাকা ভেঙে গেছে।

পানি বৃদ্ধির ফলে তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে

তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ববৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইচগেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।

অন্যদিকে, তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার ৫টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানির স্রোতে ভেসে গেছে গবাদি পশুসহ অসখ্য গাছপালা, ব্যাপক ক্ষতি হয়েছে আবাদি ফসলের।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, উজান থেকে পানি যেভাবে ধেয়ে আসছে তাতে মনে হচ্ছে নদীর পানি আরও বাড়বে। তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান (অ.দা.) বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে বন্যাকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শনসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য খোঁজ রাখা হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১