ময়মনসিংহের তারাকান্দায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার তিলাটিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুছ ও আব্দুল কুদ্দুসের স্ত্রী জমিলা খাতুন। ঢাকিরকান্দা গ্রামের আমছর আলীর ছেলে রফিকুল ইসলাম। বাথুয়াদি গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল্লাহ আল নোমান ও হুসাইন আলীর ছেলে কামরুল হাসান।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।