আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৭, ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ




টি-টোয়েন্টিতে বিশ্বের সর্বোচ্চ উইকেটধারী বোলার সাকিব

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ উইকেটধারী বোলার হিসেবে নতুন উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

রোববার মাঠে নামার আগে ১০৬ উইকেট শিকার করে মালিঙ্গার ঠিক পরেই ছিলেন সাকিব।  এদিন আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে পরপর দুই উইকেট শিকারের মধ্য দিয়েয় মালিঙ্গাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড নিজের করে নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর আগে ৮৪ ম্যাচে ১০৭ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা।

রোববার মাঠে নামার আগে ১০৬ উইকেট শিকার করে মালিঙ্গার ঠিক পরেই ছিলেন সাকিব। এদিন আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে পরপর দুই উইকেট শিকারের মধ্য দিয়েয় মালিঙ্গাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড নিজের করে নেন সাকিব।

শুধু তাই নয়, এদিন দুই উইকেট শিকার করে পৌঁছে যান অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক আঙিনায় ৬০০ উইকেটের মাইলফলকও ছুঁইয়ে ফেললেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ম্যাচে সাকিব ৪ ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট শিকার করেন।

স্কটল্যান্ডের দুই তারকা ক্রিকেটার রিচি বিরিংটন ও মাইকেল লিস্কের উইকেট শিকারের মধ্য দিয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২০০০ রান, আর ৬০০ উইকেটের ডাবল কীর্তি গড়লেন সাকিব। যেই রেকর্ড গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিসদের মতো কিংবদন্তিও গড়তে পারেননি।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডারদের জ্যাক ক্যালিস, ১২ হাজার রান সংগ্রহের পাশাপাশি ৫৭৭ উইকেট শিকার করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১