আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১২, ২০২১, ৮:১৪ অপরাহ্ণ




গোলাম সামদানী কোরায়শীর পৈত্রিক ভিটা গৌরীপুরে স্মৃতিকেন্দ্র স্থাপন করার ঘোষণা দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, অধ্যাপক গোলাম সামদানী কোরায়শী ছিলেন একজন কিংবদন্তি, বহুমাত্রিক প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি উদাহরণস্বরূপ। গোলাম সামদানীর জীবন ও কর্ম নিয়ে গবেষণার প্রয়োজন। তাঁকে নিয়ে গবেষণার উদ্যোগ নিলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে। প্রতিমন্ত্রী এ সময় গোলাম সামদানী কোরায়শীর পৈত্রিক ভিটা ময়মনসিংহের গৌরীপুরে একটি স্মৃতিকেন্দ্র স্থাপনের ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী সোমবার (১১ অক্টোবর/২০২১) সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে খ্যাতিমান লেখক ও গবেষক অধ্যাপক গোলাম সামদানী কোরায়শীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী আরো বলেছেন, প্রয়াতদের পাশাপাশি জীবিত বরেণ্য ব্যক্তিদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। জীবিত বরেণ্য ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে নিয়মিত সভা ও সেমিনার আয়োজনের মাধ্যমে তাঁদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠান বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এর মাধ্যমে এসব গুণিজন ও বরেণ্য ব্যক্তিবর্গের জীবনকালেই তাঁদের জীবন ও কর্মের যথাযথ স্বীকৃতি প্রদান করা যাবে।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও অধ্যাপক বদিউর রহমান। বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক নূরুন্নাহার খানম। ধন্যবাদ জ্ঞাপন করেন গোলাম সামদানী কোরায়শীর জ্যেষ্ঠ পুত্র ইয়াজদানী কোরায়শী কাজল। গোলাম সামদানী কোরায়শীর রচনাবলি পাঠ করেন তার কন্যা কানিজ গোফরানী কোরায়শী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১