আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১২, ২০২১, ৫:৪৬ অপরাহ্ণ




ময়মনসিংহের ভালুকায় মাকে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদন্ড

ময়মনসিংহের ভালুকা উপজেলার পল্লীতে মাত্র নয় শতাংশ জমি নিয়ে বিরোধে মা মরিয়ম বেগম (৭০)কে গলাকেটে হত্যার অপরাধে পুত্র মোস্তফার (৪৮) বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন। সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ গর্ভধারিনী মাকে হত্যার দায়ে এই আদেশ দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর মাত্র নয় শতাংশ জমি নিয়ে বিরোধ মা মরিয়ম বেগমকে (৭০) বাড়ির উঠানে বিশ্রামরত অবস্থায় পুত্র মোস্তফা ধাঁরালো দা’ দিয়ে গলা কেটে জবাই করে।
এই ঘটনায় নিহতের আরেক ছেলে শাহজালাল বাদী হয়ে একজনকে আসামী করে ভালুকা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।
ময়মনসিংহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন দীর্ঘ শুনানী শেষে সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামী মোস্তফার উপস্থিতিতে গর্ভদারিনী মা মরিয়ম বেগম (৭০)কে হত্যার দায়ে পুত্র মোস্তফার (৪৮) বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন। মামলাটি রাষ্ট্রপক্ষে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কবীর উদ্দিন ভ্ইুয়া ও আসামী পক্ষে এডভোকেট এ এইচ মাসুদুল আলম খান তান্না কৌশলী ছিলেন। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত মোস্তফা ভালুকার জামিরদিয়া ডুবালিয়া পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১