আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১২, ২০২১, ৫:৪৩ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১

ময়মনসিংহ জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১৯ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গাজা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহকে মাদক ও জুয়ামুক্ত করতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে রবিবার রাতে এসআই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ
নগরীর কাঠগোলা থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া

খেলারত অবস্থায় ১২ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, রফিকুল ইসলাম, দুলাল চান, কামাল উদ্দিন, তারা মিয়া, মোজাম্মেল হক, রাহাতুল ইসলাম, খোকন মিয়া, ফজলুল হক, ফারুক মিয়া, নাছির উদ্দিন, রাজু মিয়া ও রফিকুল ইসলাম। এছাড়া নগরীর খাগডহর থেকে জুয়া খেলারত অবস্থায় আরো সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, আব্দুল আলিম, মোঃ হাসান, লিটন মিয়া, নয়ন মিয়া, ওমর ফারুক, আজিজুল হক ও সামছুর রহমান সুরুজ। অপর অভিযানে এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ ঈশ্বরগঞ্জের উচাখিলা থেকে আধাকেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায় কে গ্রেফতার করে। তারা হলো, মোঃ হাসেম ও মোঃ বকুল। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১